1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাহাড় কন্যা নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র পর্যটকদের ভিড়ে মুখরিত

  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

পাহাড় কন্যা নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র পর্যটকদের ভিড়ে মুখরিত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

ঈদ পরবর্তী ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পর্যটকদের ভিড়ে মুখরিত নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র গুলো। অন্যান্য বৎসরের চেয়ে এই বৎসর ঈদে পর্যটকদের ঢল নেমেছে।

পাহাড়ি কন্যা খ্যাত নাইক্ষ্যংছড়ির দৃষ্টি নন্দন এ পর্যটন কেন্দ্র । বিশেষ করে ঈদের দিন ও ঈদের চতুর্থ দিন, যেনো পর্যটকদের ভিড়ে ঠাঁই নেই।

কেউ পাহাড়ের দৃষ্টি নন্দন স্পটে কেউ ঝুলন্ত ব্রিজে আবার কেউ ঘুরছে লেকের শীতল পানিতে কায়াকিং বোটে ভ্রমণ করে নিজেদেরকে প্রকৃতির সাথে বিলীন করে দিচ্ছে। আবার এমন দৃশ্য নিজেদের বহনকৃত স্মার্ট ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন অনেকেই।

এদিকে, পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে উপজেলা প্রশাসন। পর্যটন কেন্দ্র প্রবেশ মুখে ব্যবসায়ী সুলতান আহমদ কালু জানান, উপজেলা প্রশাসনের আন্তরিকতায় দর্শনীয় স্থানগুলো আকর্ষণীয় হওয়ায় এই ঈদের ছুটিতে পর্যটকদের চাপ বেড়েছে তিন গুণ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়। বিভিন্ন পরিবার পরিজন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ব্যস্ত সময় পার করছে। ঢাকা থেকে আসা নিলা ইয়াসমিন শারমিন দম্পতি বলেন,

ঈদের ছুটিতে আমরা পরিবারের ১৫ জন কক্সবাজার থেকে ট্যুরিজম এর মাধ্যমে এখানে এসে মনোমুগ্ধকর দৃশ্য ও প্রশাসনের নিরাপত্তা আমাদের মুগ্ধ করেছেন। বিশেষ করে লেকে ওয়াচ টাওয়ারটি যে কারোই দৃষ্টি কাড়ে।

কুমিল্লা থেকে আগত পর্যটক আনোয়ারুল ইসলাম বলেন, আমরা সকাল ৮টায় কক্সবাজার কলাতলী থেকে মাত্র ৫০ মিনিটে এখানে আসি। এই প্রথম পাহাড়ি এলাকা দেখে প্রথমে ভয় পেলেও এখানকার পরিবেশ দেখে মনে হয়েছে দেশকে জানতে হলে এই পাহাড়ের দেশে আসতে হবে।

মিরপুর থেকে ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এসেছেন মোহাম্মদ ইবরাহীম নামের এক ব্যবসায়ী। তিনি জানান,

আমরা প্রতি বৎসর ৩ দিনের জন্য কক্সবাজার আসি কিন্তু এখানে এসে এখানকার মানুষের মনোমুগ্ধকর আচরণে আমরা এখানে আরো একদিন থাকবো। তবে পর্যটন লেকের উপরে গাড়ি পার্কিং এর বড় কোন ব্যবস্তা না থাকায় হিমসিম খেতে হয়, তিনি পর্যটকদের সুবিধার্থে গাড়ি পার্কিং এর ব্যবস্তা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

লেক ষ্টুরে দায়িত্বে নিয়োজিত মোঃ শাহিন জনান, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা স্যারের আন্তরিকতা ও নতুন কিছু কায়াকিং বোটে এ লেকে আকর্ষণ বেড়েছে। তাই ঈদের দিন থেকে পর্যটকের চাপ বেশি, যা সামলাতে নিয়োজিত সকলেই প্রস্তুত। লেকের ব্যবসায়ী হান্নান বলেন আমাদের এখানের পরিবেশ ভালো হওয়ায় পুরো বৎসর পর্যটক থাকে,

তবে ঈদের মৌসুমে ৫/৭ দিন বিড় থাকে, আমরা ও ন্যায্য মূল্যে পর্যটকদের সেবা দিয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, জানান দেশে মহামারী পরিস্থিতি কাটিয়ে এই বৎসর মানুষ আনন্দে ঈদ উদযাপন করছে।

আর আমাদের পর্যটন স্পটগুলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে নিকটে হওয়ায় পর্যটক বেড়েছে। তিনি আরও জানান গত তিন দিন প্রায় ১৩ হাজারের অধিক পর্যটকের সমাগম হয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার জন্য লেকে আনসারসহ সাদা পোশাকে প্রশাসনিক লোক রয়েছে, এবং আমি প্রতি দিন সকাল বিকাল গিয়ে দেখছি যেন বাহির থেকে ঘুরতে এসে কোন পর্যটক হয়রানির শিকার না হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews