1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে বিজিবি। এ সময় চারজন মাদকপাচারকারীকে আটক ও মাদক বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাফনদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে দুজন মিয়ানমার মংডু ও বুসিডং এলাকার রোহিঙ্গা নাগরিক এবং অপর দুজন টেকনাফের মোচনী ও উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন সংবাদের ভিত্তিতে সেখানে কৌশলগত অবস্থান নেয় ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিজিবির দুটি বিশেষ টহল দল। সেখানে রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকা ঢুকতে দেখে বিজিবি টহল দল নৌকাটি থামার সংকেত দেয়।

এ সময় নৌকায় থাকা চারজন পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদের আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার পাটাতনে লুকায়িত পাঁচটি প্লাস্টিকের বস্তা খুলে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), দশ হাজার পিস ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews