বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যশোরের চৌগাছার সন্তান মো. আসাদুজ্জামান আসাদ।
বৃহস্পতিবার (২০এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করা হয়েছে। ঘোষিত আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাসহ ২৫১ সদস্যের মধ্যে ২১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
আসাদুজ্জামান আসাদ চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
এর আগের কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। আসাদ ছাত্ররাজনীতি থেকেই জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত।

অনলাইন ডেস্ক
Leave a Reply