খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল ;
মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি কাওছার মোল্যাকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। সে অত্র উপজেলার ইতনা মধ্যপাড়া গ্রামের মৃত আঃ হক মোল্যার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।


Leave a Reply