ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি বাজার এলাকায় পৈতৃক সম্পত্তির উপর ভুমি দস্যূদের দোকান ঘর নির্মানের প্রস্তুতির অভিযোগ ।
কোর্টের দেওয়া ১৪৪ ধারা কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দোকান ঘর নির্মানের জন্য ওই জমিতে ইট বালু এনে রাখার হয়েছে।
সিডি বাজারের পূর্ব পাশে চাচই ধানাইড় মৌজার আর এস খতিয়ান নং ৫১৬ দাগ নং ৪ এই জমির পৈতৃক সম্পত্তি দলিল ও রেকর্ড মুলে মালিক সাহিদুল ইসলাম, গোলাম কুদ্দুস, মনিরুজ্জামান, কামরুল ইসলাম, পারুল খানম, সর্ব পিং মৃত্যু আব্দুল হামিদ এবং কুলসুম বিবি জং মৃত্যু আব্দুল হামিদ এরা ই হলো প্রকৃত ওই জমির মালিক
অথচ ভুমি দস্যু আতিয়ার রহমান ( আতর) পিং সালাম শেখ,বিলায়েত মোল্লা পিং মৃত্যু আসাদ মোল্লা, উভয় সাং চাচই ,আজাদ ফকির পিং সাহেব ফকির, নাজমা বেগম পিং মৃত্যু আলী মোল্লা,নূরী বেগম স্বামী মৃত্যু আলী মোল্লা , আনজো বেগম স্বামী খোকন মোল্লা সর্ব সাং চাচই ধানাইড়, লোহাগড়া নড়াইল, এরা ১৫০ টাকার ষ্টাম্পে সাহিদুল ইসলামের নাম সাক্ষর জালিয়াতি করে ওই জমির রাস্তার পাশ দিয়ে দোকান ঘর নির্মানের পাঁয়তারা দিচ্ছে।
সাহিদুল ইসলাম বলেন আমার জমিতে জোর দখল করে দোকান ঘর তৈরির জন্য আমার জমির উপর ইট বালু রেখেছে তাদের কাজে বাধা দিলে তারা মারধর সহ হত্যার হুমকি দেয় , আমি নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হই,আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করে, সেটা কে অমান্য করে তারা ওই জমির উপর আবার ইট বালু এনে রেখেছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান ওই জমি ভুক্তভোগী সাহিদুল ইসলাম।


Leave a Reply