1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা, মদ ও বিয়ার উদ্ধার

  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা, মদ ও বিয়ার উদ্ধার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা, ৯৭ বোতল মদ এবং ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে ৪ কিলোমিটার পশ্চিম দিকে (সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উনচিপ্রাং গ্রামের সাইফুলের ঘের দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করে আইলের পিছনে আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

টহলদল কিছুক্ষণ পর দুইজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের ড্রাম হাতে নিয়ে আইলের উপর দিয়ে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দ্রুত দৌড় দেওয়ার সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের ড্রামটি মাছের ঘেরে ফেলে রাতের অন্ধকারের সুযোগে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।

টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া ড্রামটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ড্রামের ভিতর থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ দিকে জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।এমন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি থেকে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিন্নাহখাল নামক এলাকা দিয়ে ৪/৫ জন ব্যক্তিকে নাফনদী পার হয়ে বস্তা কাঁধে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করার সময় চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তিরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা বস্তাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে ৬টি বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ৯৭ বোতল বার্মিজ মদ এবং ৩৬০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করতে সক্ষম হয়। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করা সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews