1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি করে মাঝি হত্যা

  • শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি করে মাঝি হত্যা

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে রওশন আলী নামে এক সাব মাঝি নিহত হয়েছে।

শনিবার বিকালে উখিয়ার বালুখালী ক্যাম্প-১৩ এর ই ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।

নিহত মাঝি হলেন ক্যাম্প-১৩ এর ই-ব্লকের জালাল আহম্মেদের ছেলে। তিনি এই ক্যাম্পের সাব মাঝির দায়িত্বে ছিলেন।

এএসপি ফারুক আহমেদ বলেন, মাঝি বিকালে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিল, এসময় ৬-৭ জন আরসা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তাকে আবার তলপেটে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় গুলিবিদ্ধ সাব মাঝিকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, আরসা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এপিবিএনের মিডিয়া কর্মকর্তা জানান, ‘এ হত্যার ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকােণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উখিয়া ক্যাম্পের মোহাম্মদ ইকবাল জানান, ‘রওশন আলী মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী সব বসময় স্বোচ্ছার ছিলেন। তাদের অপকর্মের তথ্য আইনশৃঙ্খলাবাহিনীকে দিয়ে সহযোগিতা করতেন। হয়ত সে কারণে তাকে আরসার লোকজন গুলি করে হত্যা করেছে। ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গারা আতঙ্কে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে গত ডিসেম্বর পর্যন্ত ১৩১ টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত অন্তত ২৭টি হত্যাকাণ্ড হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews