1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় র‌্যাব-১৫’র অভিযানে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

চকরিয়ায় র‌্যাব-১৫’র অভিযানে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে মো.আব্দু শুক্কুর (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এসময় তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২টায় চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মো.আব্দু শুক্কুর ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে। র‌্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দু শুক্কুর গাঁজার ব্যবসা করে আসছিলো।

এসব গাঁজা কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে খুচরা হিসেবে পাঠানো হতো। এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী আব্দু শুক্কুরকে আটক করা হয়। পরবর্তীতে তার মাদক রাখার স্থানে গিয়ে তল্লাশি চালানো হয়। ওই স্থান থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত আব্দু শুক্কুরকে গাঁজাসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বুধবার সকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দু শুক্কুরকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি দল।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews