1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজারে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ গ্রেপ্তার ৩

  • বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

কক্সবাজারে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ গ্রেপ্তার ৩

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারে পৃথক অভিযানে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ’গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী এবং এসব গুলি রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন সন্ত্রাসীদের সরবরাহ করছিল এই চক্র।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়ারপাড়া এলাকার মো. হুমায়ুন কবীর, একই ইউনিয়নের সাবেকপাড়ার মো. রিয়াজ উদ্দিন, ডেইলপাড়ার মো. আব্দুল মালেক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ’ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান চালায়।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে রাইফেলের গুলিসহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌফলদণ্ডী থেকে গ্রেপ্তার করা হয় মালেককে।

তিনি বলেন, ’গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন তারা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের চক্রের হোতাদের চিহ্নিত করা হয়েছে। এদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews