1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত আটক-৩

  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

উখিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত আটক-৩

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারে উখিয়ার ১৯ নম্বর ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

এসময় বন্দুকযুদ্ধে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে।আহত হয়েছে এপিবিএন পুলিশের দুই সদস্য।

এপিবিএন পুলিশের দাবি, নিহত রোহিঙ্গা লালাইয়া আরসা কমান্ডার। ঘটনার সময় ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালসাড়ে ১০ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর ক্যাম্পের ৮ নাম্বার ব্লকে এ ঘটনা ঘটে।

কয়েকজন রোহিঙ্গা মাঝি জানান, ক্যাম্পের ৮ নাম্বার ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন পুলিশ ।

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে আরসা সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়ে।

৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মরদেহের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

এ সময় মোহাম্মদ তাহের (৪৫) জামাল হোসেন (২২) ও লিয়াকত আলী (২৬) নামে তিনজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ৪টি হত্যা মামলার আসামি। গোলাগুলির ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews