1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে পুলিশের অভিযানে ভ্যান ও মোবাইল ফোনসহ

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

নড়াইলে পুলিশের অভিযানে ভ্যান ও মোবাইল ফোনসহ ছিনতাইকারী আটক

খন্দকার ছদরুজ্জামান,
ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল।

সোহাগ মোল্যা(২০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের ভ্যানচালক জনৈক আব্দুল্লাহ মোল্যা প্রতিদিনের ন্যায় ৯ এপ্রিল রাতে যাত্রীর প্রত্যাশায় পুরাতন বাস টার্মিনালে অপেক্ষা করতে থাকেন। অতঃপর পংকবিলা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে একজন যাত্রী তার ভ্যানে ওঠে। পথিমধ্যে আউড়িয়া গ্রামস্থ মহাশ্মশানের পাশে পৌঁছালে ওই যাত্রী কৌশলে তাকে অচেতন করে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে ভ্যানচালক স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের কন্ট্রোল রুমে জানালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমান দ্রুত সকল গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করেন।

অবশেষে পুলিশের তৎপরতায় রাত অনুমান ২.৩০ ঘটিকায় বিছালী ক্যাম্প পুলিশের চেকপোস্টে ছিনতাইকৃত ভ্যান ও মোবাইলসহ ছিনতাইকারী ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোমল পানীয় এর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে কৌশলে তা ভ্যানচালককে পান করিয়ে অচেতন করে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করেছে মর্মে আসামি স্বীকার করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews