1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ইয়াবা, গাঁজা, ডিজিটাল পরিমাপক যন্ত্র ও মাদক বিক্রয়লব্ধ অর্থসহ ৩ মাদক কারবারি আটক

  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

নড়াইলে ইয়াবা, গাঁজা, ডিজিটাল পরিমাপক যন্ত্র ও মাদক বিক্রয়লব্ধ অর্থসহ ৩ মাদক কারবারি আটক

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল:

নড়াইল ডিবি পুলিশের অভিযানে শপিং ব্যাগে মিলল গাঁজা, ইয়াবা ও একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশের একটি চৌকশ টিম।

৮ এপ্রিল(শনিবার) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের জনৈক প্রদীপ বিশ্বাসের মৎস্য ঘেরের পাড় হতে তাদের আটক করা হয়। তারা অত্র এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদক বিক্রয় ও সরবরাহ করে থাকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার মৃত সাঈদ শিকদারের ছেলে মোঃ হাদিউজ্জামান শিকদার@হাদি(৪৩), মৃত তাইজেল মোল্যার ছেলে রুবেল মোল্যা(৩৫) ও রফিক বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস(৩৮)। সকলেই অত্র উপজেলার ভওয়াখালি গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় মাদক ব্যবসায়ী হাদির হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২৭০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট,

একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র ও তার নিজ হাতে বের করে দেওয়া মাদক বিক্রয়লব্ধ ১,৮০০ টাকা এবং তার সহযোগী রুবেলের নিকট থেকে ১০ গ্রাম গাঁজা এবং ইসমাইলের নিকট থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews