1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদগাঁওতে চাঞ্চল্যকর চাঞ্চল্যকর গৃহবধু হত্যার প্রধান আসামী গ্রেফতার

  • শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

ঈদগাঁওতে চাঞ্চল্যকর চাঞ্চল্যকর গৃহবধু হত্যার প্রধান আসামী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওতে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর গৃহবধু হত্যার প্রধান আসামী আবু তাহের(২৫)কে গ্রেফতার করে র‌্যাব-১৫।

গ্রেফতার হওয়া আবু তাহের কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরগাহ পাড়ার মীর আহমদের পুত্র।

৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে ৮ এপ্রিল সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১০ মার্চ বিকাল ৩ টায় ঈদগাঁও থানাধীন দরগাহ পাড়া সড়কের উত্তর পার্শ্বে চিকন ঝিরি ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লাশের পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত মহিলা ঈদগাঁওর দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের মেয়ে ফাতেমা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড়বছর আগে একই এলাকার মৃত মীর আহমদ এর ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আবু তাহেরের পরনারী আসক্তি এবং পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ৭ মার্চ থেকে ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে আবু তাহের ব্যবসা করার অজুহাতে ফাতেমাকে তার বাপের বাড়ী হতে ৬০ হাজার টাকা এনে দেওয়ার জন্য মানসিক চাপসহ বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতন করেন। এরপর থেকে ফাতেমার পরিবার তার কোন খোঁজ পায়নি। নিখোঁজের তিনদিন পর বর্ণিত স্থান হতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত ফাতেমা’র মাতা মোহছেনা বেগম বাদী হয়ে গত ১২ মার্চ নিহতের স্বামী আবু তাহেরকে প্রধান আসামি করে এজাহারনামীয় ৩ জনকে বিবাদী করে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-১২/০৩/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড।

উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসলে তা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আবু তাহের গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-১৫ কক্সবাজার এই সংক্রান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকারীদের গ্রেফতার করতে তৎপর থাকে এবং বিভিন্ন অভিযান পরিকল্পনা করে। কিন্তু উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী আবু তাহের গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বারবার তার অবস্থান পরিবর্তন করতে থাকে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হলে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল রামুর চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী আবু তাহেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে র‌্যাব জানায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews