কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী পৌরসভা এলাকা থেকে ১শ লিটার চোলাই মদসহ ফরিদ প্রকাশ ফরিদ চোরা (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহেশখালী থানার এস আই আলী আকবরের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল।
৫ এপ্রিল (বুধবার) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। আটক ফরিদ পৌরসভার পুটিবিলার দাসি মাঝি পাড়া এলাকার মৃত মোক্তাল হোছাইনের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
প্রণব চৌধুরী মাদকসহ এক ব্যবসায়ীকে আটকের ঘটনার সত্যটা নিশ্চিত করেন।
Leave a Reply