নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
খন্দকার ছদরুজ্জামান,
ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল।
ফুলতলা থানায় বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলম শেখ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) রাতে র্যাব-৬ যশোর এর একটি আভিযানিক টিমের সহায়তায় যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করে। সে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মৃত বরকত শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা থানায় ২০১০ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় আলম শেখকে ২০১৭ সালে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের পর থেকে সে পলাতক ছিলেন। রবিবার (২ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জের তত্ত¡াবধানে এসআই (নি:) শোভন কুমার নাগ সঙ্গীয় ফোর্সসহ র্যাব-৬ যশোর এর একটি আভিযানিক টিমের সহায়তায় এসটিসি ৬৩/১২ গ্রেপ্তারি পরোয়ানা মূলে যশোর সদর থেকে তাকে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪ লাইভকে বলেন, গ্রেপ্তারকৃত আসামি আলম শেখকে যশোর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুনের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলায় (Robust Policing) কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply