1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেপ্তার

  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে

উখিয়ায় অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ আরসার সক্রিয় সদস্যসহ ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা মিয়ানমারের আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য।

সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন,১৮ নং ক্যাম্পের ২/এম ব্লকের মৃত- মোহাম্মদ জলিল এর ছেলে হাফিজ উল্যাহ প্রকাশ হাফিজুর রহমান (২০),একই ক্যাম্পের ১/এম ব্লকের
আমির হাকিমের ছেলে নুর ইসলাম(৩৫) ও মৃত- সৈয়দ আহমদ এর ছেলে মোহাম্মদ জাবের(৩১)।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার উক্যসিং ও পুলিশ পরিদর্শক রসূল আহমেদ নিজামী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান আরসার সক্রিয় সদস্য।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিকাল সাড়ে ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ক্যাম্পে একটি চায়ের দোকানে অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে খবর পাই। আমাদের একটি টিম দোকানটি ঘিরে ফেলে। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে হাফিজ উল্লাহ আরসার সক্রিয় সদস্য। তার নামে উখিয়া থানায় হত্যা মামলা রয়েছে।যার মামলা নং -৪৬, তারিখ- ২০/০৩/২৩ সে এই মামলার ৬ নং-এজাহার নামীয় আসামী।

‘গ্রেপ্তারের সময় তাদের কাছে একটি দেশীয় শর্টগান, পিস্তলের দুই রাউন্ড গুলি, রাইফেলের দুই রাউন্ড গুলি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews