1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় ক্যাম্পে দুই গ্রুপের গুলাগুলিতে রোহিঙ্গা নিহত, শিশু আহত

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

উখিয়ায় ক্যাম্পে দুই গ্রুপের গুলাগুলিতে রোহিঙ্গা নিহত, শিশু আহত

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলাগুলিতে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরও এক শিশু। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান ‘প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহত ৬১ বছর বয়সী ছৈয়দ আলম উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। গুলিবিদ্ধ ১২ বছরের তাইফুর উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। গুলিবিদ্ধ হয় এক শিশু।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews