1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন জনাব তারেক আল মেহেদী

  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে যোগদান করলেন জনাব তারেক আল মেহেদী

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি, নড়াইল:

অদ্য নড়াইল জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপারেশনস্) হিসেবে জনাব তারেক আল মেহেদী মহোদয় যোগদান করেছেন। তিনি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম মহোদয়ের স্থলাভিষিক্ত হলেন।

নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় মানিকগঞ্জ জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ৩১ তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে স্নাতক এবং উদ্যানতত্ত্ব বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স ডিগ্রী অর্জন করেন।

তিনি চাকুরি জীবনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কেএমপি, খুলনা; সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ জেলার শৈলকুপা সার্কেলে দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতিপ্রাপ্ত হয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার( হেডকোয়ার্টার্স) হিসেবে ঝিনাইদহ জেলায় কাজ করেছেন। এছাড়া তিনি অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) হিসেবে মাগুরা জেলায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

অত:পর তিনি পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন।
চাকুরি জীবনে তিনি যথেষ্ঠ দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

কর্মময় জীবনে মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি পদক প্রাপ্ত হয়েছেন। তিনি এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সোনালী ব্যাংকের অফিসার হিসেবে মানিকগঞ্জ জেলায় কর্মরত আছেন।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews