1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সৈকতে ভেসে আসা মৃত জেলিফিশ বিষাক্ত না

  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

সৈকতে ভেসে আসা মৃত জেলিফিশ বিষাক্ত না

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজার সৈকতে বুধবার (২৯ মার্চ) ভেসে আসা মৃত জেলিফিশে বিষাক্ত কোনো উপাদান নেই বলে জানিয়েছেন সমুদ্র বিজ্ঞানীরা।

বুধবার সৈকতের কলাতলী ও ডিভাইন পয়েন্টে মৃত জেলিফিশ ভেসে আসে। ওই দিন রাতে এসব জেলিফিশের নমুনা সংগ্রহ করতে যায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। দলটির নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানের কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, ভেসে আসা জেলিফিশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লোবোনিমুইডিস রোবোস্টাস বা সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ক্ষতি হয় না। এতে বিষাক্ত কিছু নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিকভাবেই এসব জেলিফিশ সৈকতে ভেসে এসেছে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, পরীক্ষা করে দেখা গেছে, জেলিফিশের কর্ষিকায় মানুষের জন্য ক্ষতিকর কোনো বিষ নেই।

পৃথিবীতে প্রায় আড়াই হাজার প্রজাতির জেলিফিশ চিহ্নিত হয়েছে। যার অধিংকাশই মানুষের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে।

এমনকি কিছু কিছু জেলিফিশের কর্ষিকার সংস্পর্শে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার বিশ্বব্যাপী ১২টি জেলিফিশ সনাক্ত হয়েছে, যেগুলো খাওয়া যায়। তবে আমাদের সৈকতে এখন পর্যন্ত যে দুটি প্রজাতির জেলিফিশের ব্লুম দেখা গেছে,

যেগুলির কোনোটিই বিষাক্ত নয় এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। এসব জেলিফিশ খালি হাতে স্পর্শ করলেও কোনো ক্ষতিকর প্রভাবের সম্ভাবনা নেই। ফলে বিষয়টি গবেষকদের ভাবনার বিষয় হলেও পর্যটকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর, ১১ নভেম্বর ও অগাস্ট মাসের শুরুতে দুই দফায় অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews