1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাংবাদিক পরিচয়দান কারি মাদক ব্যবসায়ী সহযোগীসহ আটক

  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

সাংবাদিক পরিচয়দান কারি মাদক ব্যবসায়ী সহযোগীসহ আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজার শহরের লালদিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা ও একটি প্রেস কার্ড জব্দ করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকার নুরুল হুদার ছেলে সাংবাদিক পরিচয়ী কক্সবাজার জেলা শ্রমিকলীগের সদস্য কামরুল হুদা সোহেল (৩৮)। ও একই উপজেলার রড়ঘোপ পশ্চিম আমজাখালীর মৃত ছৈয়দ নুরের ছেলে আলী হোসেন (৫০)।

সোহেল বর্তমানে কক্সবাজার সদরের ঝিলংজার দক্ষিণ ডিক্কুলে বসবাস করছেন। অপরজন ঝিলংজার দক্ষিণ মুহুরী পাড়ার বিসিক শিল্প এলাকায় থাকতেন।

ডিএনসি বলছে, সোহেল সাংবাদিক এবং শ্রমিকলীগ নেতা পরিচয়ে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবাসহ স্বাধীন বাংলা নামের একটি পত্রিকার প্রেস কার্ড উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম লালদিঘীর পাড় এলাকায় সোনালী ব্যাংকের সামনে এ বিশেষ অভিযান চালায়।

এ সময় দুই যুবককে আটক করা হয়। আটকের পর তাদের শরীর তল্লাশি করে ১ হাজার ইয়াবা ও স্বাধীন পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধির একটি কার্ড উদ্ধার করা হয়।

রুহুল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ওই পত্রিকার সাংবাদিক ও সরকার দলীয় নেতা পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিয়ে মাদক কারবার চালিয়ে আসার কথা স্বীকার করেছেন।

তারা কেউই সাংবাদিক নন। শুধু মাদকের কারবারের জন্য ওই পত্রিকার কার্ড ব্যবহার করতেন। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলার নেতা পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াতো বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews