1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরল অপহৃত দুই শিশুসহ ৩ জন

  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরল অপহৃত দুই শিশুসহ ৩ জন

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার দুই শিশুসহ তিনজন ৩ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।

রবিবার (২৬ মার্চ) বিকালে মুক্তিপণ নিয়ে দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার জানান, মুক্তি পাওয়া তিনজন হলো- টেকনাফের দমদমিয়ার বাসিন্দা কবির আহমেদের ছেলে রিদুওয়ান সবুজ, একই এলাকার মৌলানা আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা এবং দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ।

তাদের মধ্যে রহমত উল্লাহকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় অপহরণ করা হয়। শনিবার (২৫ মার্চ) বিকালে সবজু ও মোস্তফাকে অপহরণ করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকায় ঘুরতে যায় দুই বন্ধু নুরুল মোস্তফা ও রিদুওয়ান সবুজ। এসময় মুখোশ পরা একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অপহৃত মোহাম্মদ ছৈয়দকে তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও একই দিন ওই এলাকা থেকে রহমত উল্লাহকে অপহরণ করা হয়েছিল। তারা তিনজন রবিবার ঘরে ফেরেন বলে তাদের স্বজনরা জানান। স্বজনরা বলছেন, তিন লাখ ১০ হাজার টাকার মুক্তিপণের বিনিময়ে তারা ফিরেছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘হ্নীলার দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকা থেকে অপহরণের খবর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পারি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ নিয়ে ছয় মাসে টেকনাফের পাহাড়কেন্দ্রিক ৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews