1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টিকটকের মাধ্যমে প্রেম: অপহৃত স্কুল ছাত্রী কক্সবাজার থেকে উদ্ধার

  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

টিকটকের মাধ্যমে প্রেম: অপহৃত স্কুল ছাত্রী কক্সবাজার থেকে উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ রাজধানী ঢাকার অপহৃত এক স্কুল ছাত্রীকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তার অপহরণকারি মো. নাজমুল হাসান (২৭) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামাল হোসেনের ছেলে।

রোববার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান।
তিনি জানিয়েছেন, গত ২১ মার্চ রাজধানী ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অপহৃত হয় রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। এ ঘটনায় অপহৃতের বড় বোন আফাত আরা পারভীন বাদি হয়ে ২৫ মার্চ সকালে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। টিকটকের মাধ্যমে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে মো. নাজমুল হাসানসহ অজ্ঞাতনামা অপহরণকারীদের সহযোগীতায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। পরবর্তীতে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর হতে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে অপহরণের কথা স্বীকার করে এবং মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবী করার কথা বলা হয়েছে।
এ ঘটনার পর র‌্যাব ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর সূত্র ধরে শনিবার (২৫ মার্চ) রাতে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে মো. নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অপহৃত স্কুল ছাত্রী এবং গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews