1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় গরুচোর চক্রের গুলিতে রেললাইন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ

  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

চকরিয়ায় গরুচোর চক্রের গুলিতে রেললাইন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় গরু চোর চক্রের গুলিতে মোঃ জাহাঙ্গীর আলম (২৮) নামের রেললাইন নির্মাণ প্রকল্পের শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দিবাগত-রাত ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মগছড়াজুম এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নিরীহ জাহাঙ্গীর আলম উল্লেখিত এলাকার মৃত আবুল কাছিমের ছেলে।

পেশায় সে একজন রেললাইন প্রকল্পের শ্রমিক। প্রত্যক্ষদর্শী মগছড়াজুম এলাকার গৃহকর্ত্রী রেজিয়া বেগম জানান, মধ্যরাতে একদল সশস্ত্র চোর চক্র তাদের বাড়িতে একটি ষাঁড় চুরি করতে আসে।

গোয়াল ঘরে গরুর নড়াচড়া বুঝতে পেরে তার স্বামী ইসলাম আহমদ মুঠোফোনে প্রতিবেশীদের অবগত করেন। এখবর পেয়ে পার্শ্ববর্তী বাড়ির যুবক জাহাঙ্গীর আলম লোহার রড় নিয়ে চোর ধরতে চলাচল সড়কের কিনারায় নিরাপদ স্থানে অবস্থান করে।

অপরদিকে লোকজনের সমাগম বোঝতে পেরে চোর চক্র পালিয়ে যাওয়ার সময় সামনে পড়ে জাহাঙ্গীর। তাৎক্ষণিক তার দিকে ছড়াগুলি বর্ষণ করে পালিয়ে যায় দলবদ্ধ চক্রটি।

প্রতিবেশী লোকজন রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের অবস্থা গুরুতর দেখে তাকে বৃহস্পতিবার (২৩ মার্চ ভোরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক।

আহতের জেঠাতো ভাই আবু বক্কর জানান, জাহাঙ্গীরের ডান হাতের বাহু ও চোখে গুলিবিদ্ধ হয়েছে। কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এবিষয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, জরুরী কাজে তিনি ঢাকা গেছেন। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরো বলেন, ইউনিয়নে গরু চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা দিনদিন বাড়ছে। জড়িত রয়েছে এখানকার সংঘবদ্ধ একাধিক চক্র। এসব বিষয়ে আইনি সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে।

অপ্রতিরোধ্য চুরি ছিনতাই কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় রয়েছে এখানকার সাধারণ জনগণ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,

ঘটনা শুনেই স্পট পরিদর্শন করেছি। আহত ব্যক্তির পরিবারকে থানায় এজাহার দিতে বলেছি। গুলি করা ব্যক্তিদের ধরতে স্পেশাল একটি পুলিশ টিমকে মাঠে রেখেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews