1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মানববন্ধনে কলেজছাত্রীর মায়ের দাবি, “আমার মেয়েকে সাতকানিয়ায় ডেকে নিয়ে হত্যা করেছে”

  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

মানববন্ধনে কলেজছাত্রীর মায়ের দাবি, “আমার মেয়েকে সাতকানিয়ায় ডেকে নিয়ে হত্যা করেছে”

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়ার শিক্ষাপ্রতিষ্ঠান বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রনি আকতারের হত্যাকারীদের বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় পেকুয়া সদরের চৌমুহনীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রী রনি আকতার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার জাকের আহমদের মেয়ে।

মানববন্ধনে বক্তব্য দেন মো. আজমগীর, কপিল উদ্দিন, এফ এম সুমন, নিহত কলেজছাত্রী রনি আকতারের মা খালেদা বেগম, বাবা জাকের আহমদ, তারেক নাজেরী, কামাল হোসেন, মোস্তফা মানিক, মো. বাহাদুর ও আবু হানিফ প্রমুখ।

মানববন্ধনে কলেজছাত্রী রনির মা খালেদা বেগম বলেন, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গত ১৩ মার্চ সাতকানিয়ায় ডেকে নিয়ে যান আমিনুর রহমান। আমার মেয়ে বিয়ের কথা বললে ১৪ মার্চ আমিনুর রহমান, তাঁর বাবা-মা ও আত্মীয়-স্বজনেরা নির্যাতন করে হত্যা করে। এঘটনায় আমরা সাতকানিয়া থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ আত্মহত্যার প্ররোচনা মামলা রুজু করে।

খালেদা বেগম বলেন, আমি এখনও বলছি আমার মেয়েকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে আসামিরা। আমার মেয়েকে দাফনের আগে যাঁরা গোসল করিয়েছে তাঁরা শরীরের বিভিন্নস্থানে নির্যাতনের চিহ্ন দেখে আঁতকে উঠেছেন। বুকের দুপাশে, ঘাড়ে ও দুই হাতে নির্যাতনের চিহ্ন রয়েছে। আমার মেয়েকে যাঁরা হত্যা করেছে তাঁদের বিচার চাই।

খালেদা বেগম যখন তাঁর মেয়েকে নির্যাতন করে মেরে ফেলার বর্ণনা দিচ্ছিলেন তখন রনির সহপাঠী ও এলাকার অনেক মানুষ কান্নায় ভেঙে পড়েন।

মামলার কাগজপত্র ঘেঁটে ও রনির পরিবারের সদস্যরা জানায়, গত ১৩ মার্চ সকালে রনি আকতার কলেজে যেতে বাড়ি থেকে বের হন।

পথিমধ্যে রনিকে বিয়ের আশ্বাস দিয়ে আমিনুর রহমান সাতকানিয়ার বারদোনা গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে রনি বিয়ের কথা বললে তাকে আমিনুর ও তাঁর পরিবারের সদস্যরা নির্যাতন করেন। ওই দিন রাত একটা থেকে তিনটার মধ্যে রনিকে হত্যা করা হয়।

পরদিন ১৪ মার্চ ভোরে সাতকানিয়া থানা পুলিশ রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দুপুর পৌনে দুইটায় সাতজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা রুজু হয়।

তবে সুরতহাল প্রতিবেদনে কীটনাশকপানে রনির মৃত্যু বলে উল্লেখ করে পুলিশ। রনির মা খালেদা বেগম এ প্রসঙ্গে বলেন, নির্যাতনে মৃত্যু নিশ্চিত করার পর মুখে বিষ ঢেলে দিয়েছে হত্যাকারীরা। যাতে আত্মহত্যা বলে চালানো যায়।

মামলার আসামিরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকার সাব্বির আহমদের ছেলে আমিনুর রহমান, তাঁর ভগ্নিপতি মো. এনাম, ভাই মো. ফারুক, বোন হাছিনা আকতার ও নাছিমা আকতার, পেকুয়া সদরের শেখেরকিল্লাহ ঘোনার আবদুল হামিদ ও মো. কায়েস।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, রনিকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে ইতিমধ্যে মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি হত্যার আলামত আসে, অবশ্যই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে এবং হত্যার ধারায় অভিযোগপত্র দেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews