1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভেজাল ঘি ও চা-পাতাসহ খাদ্য সামগ্রী তৈরীর কারখানার সন্ধান চকরিয়া উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৫’র নেতৃত্বে অভিযানে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

ভেজাল ঘি ও চা-পাতাসহ খাদ্য সামগ্রী তৈরীর কারখানার সন্ধান
চকরিয়া উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৫’র নেতৃত্বে অভিযানে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন ও র‌্যাব-১৫’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে । উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন র‌্যাব-১৫ কক্সবাজারের একটি অভিযানিক দল।

মঙ্গলবার (২১মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং পৌরশহরে এই অভিযান চালানো হয়। এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টও আরিফুল ইসলাম।

র‌্যাব-১৫ কক্সবাজারের কোম্পানী সহকারি পরিচালক লে. কমান্ডার মাহাবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরী করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানকে সাথে নিয়ে অভিযান চালায়।

এসময় ভেজাল ঘি, ভেজাল চা-পাতাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে ভেজাল খাদ্য সামগ্রী তৈরী করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা এবং খাদ্য সামগ্রীগুলো নষ্ট করা হয়।

পরে, চকরিয়া পৌরশহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপের অভিযোগে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি আবাসিক হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওশান সিলভার নামের একটি আবাসিক হোটেল সিলগালা করে দেয়া হয়।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,রাহাত উজ জামান বলেন, ভেজাল খাদ্য সামগ্রী তৈরী এবং আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপ চালানোর অভিযোগে অভিযান চালানো হয়। এসময় ভেজাল খাদ্য সামগ্রী তৈরীর অপরাধে ২ লাখ টাকা এবং হোটেলে অসামাজিক কার্যকালাপ এবং লাইসেন্স না থাকায় চারটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা ছাড়াও আরেকটি হোটেলকে সিলগালা করে দেয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews