1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়ায় উদীচীর উৎসব অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলা!

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

কালিয়ায় উদীচীর উৎসব অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলা!

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় উদীচীর উৎসব অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। ১৮মার্চ (শনিবার) অনুমান রাত ৮টা ও গভীর রাতে বড়দিয়া ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা উৎসব মঞ্চের পিছনে ভবন সংলগ্ন গাছে লেগে আগুন ধরে যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা ও খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ, নির্বাহী সদস্য বিধান চন্দ্র দাশসহ সংশ্লিষ্টরা জানান, ওই স্কুলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়দিয়া শাখা সংসদের ২ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে অনুমান

রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় উৎসব মঞ্চের পিছনে ভবন সংলগ্ন গাছে আগুন ধরে গেলে আমরা নিবৃত করি। পরবর্তীতে রাত সাড়ে ৯ টার দিকে আবারও হামলা হয়। কিন্তু ওই বোমাটি বিস্ফোরণ হয়নি।

তাৎক্ষণিক মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানালে নিরাপত্তার স্বার্থে চৌকিদারসহ অবস্থান করে এবং রাত সাড়ে ১০ টায় উৎসব অনুষ্ঠান শেষ হয়।

গভীর রাতে দুর্বৃত্তরা আবারো উৎসব মঞ্চে হামলা করলে আগুন ধরে যায় এবং নিরাপত্তায় নিয়োজিত চৌকিদারদের ডাক চিৎকারে সাউন্ড সিষ্টেমের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ঘটনায়

জড়িতদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন তারা। এ ছাড়া এ ঘটনার প্রতিবাদে ১৯/০৩/২০২৩ইং তারিখ রবিবার  বিকালে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন উদীচী শিল্পীগোষ্ঠী।

এ ঘটনায় নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, তাদের কোন প্রতিপক্ষ থাকতে পারে। যারা অনুষ্ঠানটি নষ্ট করতে চেয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews