1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়লো ১০টি বাড়ি-ঘরঃ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

মহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়লো ১০টি বাড়ি-ঘরঃ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অগ্নিকাণ্ডে ১০ টি বসতঘর পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোন রকম বাড়ীর ঘুমন্ত সদস্যরা প্রাণে রক্ষা পেলেও শেষ রক্ষা হলনা বাড়ি-ঘর,স্বর্ণালঙ্কার,নগদ অর্থ,আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র।
অগ্নিকাণ্ডের বিষয়টি সত্যাতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবু আহমদ।

জানা যায়, পুরো যাওয়া বাড়ীঘর স্থানীয় মরহুম সিকদার মিয়া ও রাজা মিয়ার সন্তানদের পুরানো বাড়ি ছিলো। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। প্রাথমিক ভাবে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ঘন্টা ব্যাপি আগুন জ্বললেও ফায়ার সার্ভিসের লোকজনকে আগুন দেখা যায়নি।

ভুক্তভোগী আহমেদ উল্লাহ,হোসেন আলীসহ আরও কয়েকজন জানান, আহমদ উল্লাহর বাড়ীতেই বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একটি বাড়িতে আগুন ধরার সাথে সাথে দ্রুত আগুণের লেলিহান শিখা
অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে পার্শ্ববর্তী রফিক উল্লাহ,হোসেন আলী,শফি উল্লাহ,ছৈয়দ আহমদসহ প্রায় ১০ টি বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় নগদ ১৫ লাখ টাকা,৩০ ভরি স্বর্ণলঙ্কার,গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

স্থানীয় বাসিন্দারা জানান- আগুনে পুড়ে বাপ দাদার শেষ স্মৃতি গুলো এইভাবে মুছে যাবে তা কখনো কল্পনা করিনি। প্রায় ১৫ টি বাড়ি মুহুর্তেই পুড়ে ছাই হয়ে গেলও ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারেনি। মহেশখালীর উত্তরে একটা ফায়ার সার্ভিসের প্রয়োজন কতটুকু সেটা দয়াকরে উপলব্ধি করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবিষয়ে কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, আগুনে পুড়ার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে এবং তাদের সহযোগিতা করা হবে পাশাপাশি ভুক্তভোগী পরিবারদের সহযোগিতা করতে সংশ্লিষ্ট প্রশাসনসহ বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews