1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় কবি রানু হাফিজ এর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পরিচিতি ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

লোহাগড়ায় কবি রানু হাফিজ এর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পরিচিতি ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল:

নড়াইলের লোহাগড়ায় বিশিষ্ট কবি ও সামাজিক সংগঠক রানু হাফিজের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পরিচিত ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লোহাগড়া রাম নারায়ণ পাবলিক লাইব্রেরীতে ১৮ মার্চ শনিবার সকাল দশটায় লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শ ম আনোয়ারুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান গ্রন্থনা,উপস্থাপনা, সামাজিক সংগঠক একাধিক বইয়ের লেখক রানু হাফিজ, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক হাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষক মুরাদ উদদৌলা, রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি বালা কমল কৃষ্ণ, মো: আবুল খায়ের,আকরামুজ্জামান মিলু,এ্যাডঃ আব্দুস সালান খান, বিশিষ্ট মানবিক সংগঠক নিসরাপ চেয়রাম্যান কবি সৈয়দ খায়রুল আলম, শিক্ষক বেলাল সানি, মো: জাহিদ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মো ফরিদ সহ শিক্ষক, পাঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশিষ্ট ব্যাবসায়ী হাফিজুর রহমান এর সহধর্মিণী কবি রানু হাফিজ বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যম একটি পরিচিত নাম। তার আসল নাম রওশন আরা আহমেদ খান বাবা মরহুম নাজির উদ্দিন আহমেদ খান মা মরহুমা রাজিয়া খাতুন, পৈতৃক বাড়ি ব্রাহ্মনবাড়িয়া নবীনগরের নাসিরাবাদ খাঁ বাড়ি।

রানু হাফিজের জন্ম দিনাজপুর শহরে, তিনি দিনাজপুর স্কুল, কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।ষাটের দশক থেকে তিনি বিভিন্ন পত্র- পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন।গল্প, প্রবন্ধ ও কবিতা লিখতে তিনি উৎসাহ বোধ করেন। জীবনের শুরুতে শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিলেও সেটি আর স্থায়ী হয়নি। স্বামীর কর্মস্থল আবুধাবিতে চলে যেতে হয়েছিল। দীর্ঘদিন প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরে আসেন, স্বামী হাফিজুর রহমান ব্যাবসায়ী হলেও মুলত তাঁরই উৎসাহ অনুপ্রেরণায় কবি রানু হাফিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলোকে বই আকারে প্রকাশ করার প্রয়াস নেওয়া হয়। এ বিষয়ে কবির দুই সন্তান বড় ছেলে সাব্বির আহমেদ শুভ অধ্যাপক জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি,ছোট ছেলে সাইদ আহমেদ সুজন বিবিসির ডিজিটাল সাংবাদিকতার সম্পাদকীয় প্রধান, তাদের বসবাস যুক্তরাষ্ট্রের আটলান্টা ও ম্যারিল্যান্ড হলেও মাকে তারা লেখার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছেন।

রানু হাফিজ একজন গর্বিত মা ও কবি, বর্তমানে তিনি একটি এনজিও নিয়ে কাজ করছেন, এছাড়াও বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনার কাজে সম্পৃক্ত আছেন।
তিনি লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের কৃতি সন্তান হাফিজুর রহমান এর সহর্ধমিনী আজকের এই গুণী কবি রানু হাফিজ।

রানু হাফিজের দশটি গ্রন্থ নিন্মরুপঃ

১) জীবনের ছাপচিত্র,প্রবন্ধ ২০১৩ অক্টোবর,
২) নিঃসঙ্গ প্রহর, ছোটগল্প ২০১৩,
৩) অরণ্যের কাছাকাছি, কবিতা, প্রকাশিত ২০১৩,
৪) নৈশব্দের কান্না, ছোটগল্প,অক্টোবর ২০১৫,
৫) পথে যেতে যেতে, ভ্রমণকাহিনী,অক্টোবর ২০১৫,
৬) জীবন যেমন,ছোটগল্প, বইমেলা ২০২২,
৭) সময়ের যত কথা, কবিতা,বইমেলা ২০২২,
৮) দাদুনের কথা, উপন্যাস, বইমেলা ২০২৩,
৯) নীল খাম, উপন্যাস, বইমেলা, ২০২৩,
১০) জেসমিন একটি ফুলের নাম,উপন্যাস, প্রকাশ বইমেলা ২০২৩।

কবি রানু হাফিজ এর লেখা দাদুনের কথা উপন্যাস বইটি তার স্বামী হাফিজুর রহমান কে উৎসর্গ করেন, নিল খাম উপন্যাস বইটি তার বড়ো ছেলে শাব্বির আহমেদ শুভকে উৎসর্গ করেন এবং কবির আদরের ছোট ছেলে সাংবাদিক সাইদ আহমেদ সুজন কে জেসমিন একটি ফুলের নাম উপন্যাস টি উৎসর্গ করে তাদের অনুপ্রেরণার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে মা এবং স্বামীর কর্তব্য পালনে নিজেকে উজাড় করে দেন।

এটাই কবির সার্থকতা কবি সৈয়দ খায়রুল আলম ক্ষুদ্র একজন কবি হিসেবে তাকে ধন্যবাদ, অভিনন্দন ও সন্মাননা জানিয়ে নিজেকে ধন্য মনে করে কবির সফলতা কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews