কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ
কক্সবাজার- টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার ঢালুতে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ ও এম্বুলেন্স উল্টে ৩ জন নিহত ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার রাত ৯ টা ও সাড়ে ৯ টার দিকে টিভি টাওয়ার ঢালুতে পৃথক এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে।নিহত ফারদিন রাফি (২৫) পালংখালি ইউনিয়নের থাইংখালীর ৫ নং ওয়ার্ড় আশার পাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ।গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে প্রেরণ করেছে প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সংবাদকর্মী আজিজুল হক রানা জানান,বুধবার রাত সাড়ে ৯ টার দিকে টিভি টাওয়ার ঢালুতে ট্রাক ও পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হওয়ার আধা ঘন্টা পর একটি এম্বুলেন্স উল্টে মা-ছেলে নিহত হয়েছে বলে জানিয়েছেন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।
উখিয়া হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply