1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চার মেয়াদ ক্ষমতায় থেকেও ধর্ম বিরুদী কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার —– ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

চার মেয়াদ ক্ষমতায় থেকেও ধর্ম বিরুদী কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার —– ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে সাম্প্রদায়িক লোকজন বলেছিলেন, হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ। তারা নির্বাচিত হলে দেশের সব মসজিদ মন্দির হয়ে যাবে। কিন্তু চার মেয়াদে ক্ষমতায় থাকলেও কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার।

বুধবার (১৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের সহযোগিতায় সংলাপের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্প।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বর্তমানে আমাদের দেশে অনেকেই বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে। গতবছর হজ্বে সৌদি আরবে দুইটা ডিম ও ডাল দিয়ে ভাত খেতেই খরচ হয়েছে ৩৫৬ টাকা। এবছর তা আরও বেড়েছে। অথছ এই পরিমান টাকায় আমাদের দেশে তিন বেলা ভালোমতো খাবার খাওয়া সম্ভব।

আল্লাহর কাছে এর চেয়ে আর কি শুকরিয়া আদায় করবেন। আজকে পাকিস্তানে এক ডলারের মূল্য ২৫৬ রুপি, অপরদিকে বাংলাদেশে এক ডলার সমান ১০২ টাকা। আর কতো শান্তি চাই আমরা?

প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আলেমদের উদ্দেশ্য করে বলেন, আলেম-ওলামারা আমাদের মাথার মণি। আপনাদের মাধ্যমে জনগণের কাছে শান্তির বাণী পৌঁছে যাবে। পবিত্র কোরআনে যা আছে তা পালন করলে সবাই শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারবেন। আমি অনুরোধ করব, আজকের সংলাপে যা আলোচনা হলো এসব বিষয় শুক্রবারে জুম্মার নামাজে ২ মিনিট করে বললেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মসজিদ মসজিদে আলোচনা করলে জনসাধারণের ভ্রান্ত ধারনা উঠে যাবে।
সংখ্যালঘু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংখ্যালঘু শব্দটিই প্রধানমন্ত্রী সহ্য করতে পারেন না। দেশের স্বাধীনতায় সবার অবদান রয়েছে। সবাই মানুষ, সকলের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ। সকলের নিকট একটি আবেদন, সম্প্রীতি বজায় রাখতে করনীয় সবকিছু বাস্তবায়ন করার দায়িত্ব সকলের । প্রান্তিক পর্যায়ে সকলের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে হবে। এই দায়িত্ব পালন না করলে কেয়ামতের দিন জবাব দিতে হবে।

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল সাহিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হানিফ মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক,

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews