কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গুলিতে আবদুর রশিদ নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ।
নিহত আবদুর রশিদ(৩০) উখিয়ার কুতুপালং ৮ নম্বর ক্যাম্পের আবুল বশরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বলেন, সকাল ৮টার দিকে ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ব্লকে কিছু সন্ত্রাসী স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান , ক্যাম্পে নিহত রোহিঙ্গা স্বেচ্ছাসেবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply