1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় মুহুরী পাড়ায় প্রভাবশালী ভূমিদস্যুদের থাবায় ক্ষতবিক্ষত পাহাড়,স্থানীয়রা আতঙ্কে

  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

উখিয়ায় মুহুরী পাড়ায় প্রভাবশালী ভূমিদস্যুদের থাবায় ক্ষতবিক্ষত পাহাড়,স্থানীয়রা আতঙ্কে

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ

উখিয়ার সর্বত্র সরকারী মালিকানাধীন বনভূমি একের পর এক বেহাত হয়ে পড়ছে। স্থানীয় বন বিভাগ সেই কথিত জনবল সংকটের দোহাই দিয়ে পার পেয়ে নগদ হাতিয়ে পাহাড়খেকো ও ভূমিদস্যুদের দখলের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে।পাহাড় কেটে মাটি পাচার,

বন ভূমির শ্রেণি পরিবর্তন ঘটিয়ে ঘর বাড়ীসহ অবৈধ স্থাপনা নির্মাণ, জবরদখল সমানে চললেও যথাযথ আইনী ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

বিশেষ করে ২০১৭ সালে ব্যাপকহারে রোহিঙ্গা আগমন ও আশ্রয়ের সুযোগে স্থানীয় ভূমিদস্যুরা অধিকহারে সরকারী মালিকানাধীন বনভূমি জবরদখলের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। কারো বসত ভিটা,

দোকান পাঠ বা সরকারি বেসরকারী স্থাপনা নির্মাণসহ সবধরনের কাজে মাটি ভরাট ও অনান্য কাজে অবাধে ব্যবহার করা হচ্ছে বন বিভাগের পাহাড়ী মাটি। সরকারী পাহাড়ী মাটি কাটা, পরিবহন, পাচার, বিক্রিতে এলাকা ভিত্তিক একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে।

এসব সিন্ডিকেটের লোকজন জায়গায় জায়গায় সংশ্লিষ্টদের অনৈতিক ম্যানেজ করে এসব অপকর্ম চালানোর অভিযোগ পাওয়া গেছে। সরকারী বনভূমি জবরদখলকারী সিন্ডিকেট গুলো অধিকতর বেপরোয়া ভাবে কাউকে কোন ধরনের তোয়াক্কাই করছে না।

এমনকি সরকারী বনভূমি সংলগ্ন স্থানীয় লোকজনের মালিকানাধীন জায়গা জমিও এসব ভূমিদস্যুদের কবল থেকে রেহায় মিলছে না।

উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরী পাড়া স্থানীয় ক্ষতিগ্রস্ত নুর নাহার,শাহজালাল,ফাতেমা বেগম,হুসনে আরা,জেকলিন মর্জিনা,ফরিদা বেগম,প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসীদের অত্যাচারে ক্ষোভ প্রকাশ করেন।

তারা প্রতিবেদককে বলেন, নব্য কালো টাকার মালিক হওয়া একই গ্রামের বশির উল্লাহ এর আব্দুল মান্নান প্রকাশ(টনা) ও নেছার আহমদসহ প্রভাবশালী রাত দিন এসব পাহাড় কেটে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

তারা ভোরে প্রতিনিয়ত পাহাড় কাটায় আমাদের বাড়ি ঘর যেকোন মুহূর্তে ভেঙ্গে পড়ে যেতে পারে তাই আমরা বনবিভাগ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এই ভূমিদস্যু বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শফিউল আলমকে বারবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews