1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি : গুলিবিদ্ধ ৩

  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি : গুলিবিদ্ধ ৩

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বি-৩৫ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৩৫ ব্লকে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা চালায়। এতে ক্যাম্পে অবস্থানকারী প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ওই দুষ্কৃতিকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট ধরে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় ২-৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

তিনি বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্র্যাক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ সময় আহত মো. রফিককে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প বি-৩৫ ব্লকের বাসিন্দা।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews