1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, আহত ৮

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫০০ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুই ইউপি সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই ইউপি সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কচুয়া উপজেলার লড়ারকুল বাজার সংলগ্ন মাধবকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় ৩টি মোটর সাইকেল ও একটি দোকান ভাংচুর এবং নগদ অর্থ লুট করে হামলাকারীরা। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

আহতরা হলেন, কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৪নং (মাদবকাঠি) ওয়ার্ডের সদস্য জাকির হাজরা (৩৫), ৫নং ওয়ার্ডের সদস্য ও থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মামুনুর রশীদ (৩২), স্থানীয় হেদায়েত হাজরা (৪২), এবাদুল হাওলাদার (২৮), ব্যবসায়ী সেলিম হাজরা (৪৫), রাজিব (১৭), জাহাঙ্গীর হাজরা (২৭), ও আতিয়ার রহমান (৩৭)।

আহত ইউপি সদস্য জাকির হাজরা বলেন, ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেনের ছেলে শাহিন, শ্রমিকলীগ নেতা মাসুদ হাওলাদার ও সাইদুল মাঝির নেতৃত্বে এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে আমি তাদের মাদক কারবারের প্রতিবাদ করে আসছি। যার কারণে বিভিন্ন সময় তারা আমাকে হুমকী-ধামকি দিয়েছেন। বৃহস্পতিবার রাতে কচুয়া উপজেলা সদর থেকে ফুটবল খেলা দেখে ফেরার পথে মাধবকাঠি এলাকায় পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা শাহিন, মাসুদ হাওলাদার ও সাইদুল মাঝির নেতৃত্বে অন্তত ৩০ থেকে ৩৫ জন আমাদের উপর হামলা করে। তারা আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। সেলিমের দোকান থেকে নগদ এক লক্ষ ১৫ হাজার, এবং আরও তিনজনের কাছ থেকে নগদ দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। আমি ক্ষতিগ্রস্থদের টাকা ফেরত ও হামলার সুষ্ঠ বিচার চাই।

আহত অন্য ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, জাকিরকে বাঁচাতে গেলে হামলাকারীরা আমাকে মারধর করে। চেয়ারম্যান মকবুল হোসেনের ছত্রছায়ায় তারা এই এলাকায় যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে।

মাধবকাঠি এলাকার ব্যবসায়ী সেলিম হাজরা বলেন, ডাক চিৎকার শুনে দোকান থেকে বের হয়ে ঘটনাস্থলে যাই। শাহিন ও তার লোকজন আমাকে মারধর শুরু করে। পরে আমার দোকান ভাংচুর করে এবং দোকানে থাকা এক লক্ষ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, হামলার ঘটনা শুনে আমার কমিটির সদস্য সচিব সরদার আব্দুল কাদেরকে নিয়ে হাসপাতালে এসেছি। আমরা এই হামলার নিন্দা জানাই। হামলাকারীদের দ্রæত গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি।

ধোপাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হাই বলেন, যারা হামলা করেছে তারা শ্রমিক লীগ করেন। এ ধরণের হামলা দলীয় শৃঙ্খলা নষ্ট হবে। এই ঘটনার তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার দাবি করেন এই নেতা।

ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, আমার ছেলে হামলার সময় ঘটনা স্থলে ছিল না।  এছাড়া আমার ছেলে কোন মাদক ব্যবসার সাথে জড়িত নয়। দলীয় বিভিন্ন কথা কাটাকাটির জেরে শ্রমিক লীগ নেতা মাসুদ, সাইদুল ও জাকির মেম্বরদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছে। এসব বিষয়ের সাথে আমার ও আমার ছেলের কোন সংশ্লিষ্টতা নেই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews