1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতীয় করনের দাবীতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ মাধ্যমিক শিক্ষকদের বিভিন্ন কর্মসূচী পালন

  • সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

জাতীয় করনের দাবীতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ মাধ্যমিক শিক্ষকদের বিভিন্ন কর্মসূচী পালন

বিশেষ প্রতিনিধি :

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে ।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

জেলার তিনটি উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় হতে আসা সহস্রাধিক শিক্ষকের অংশগ্রহণে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল চত্বর থেকে বিশাল একটি র‍্যালী বের হয়। র‍্যার্লিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে পুনরায় বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় নড়াইল শহর শিক্ষক নগরীতে পরিনত হয়। নড়াইলের সকল সড়ক শিক্ষকদের দখলে চলে আসায় প্রচন্ডভাবে যানজট সৃষ্টি হয়।

পরে শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।

মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জড়ো হন আন্দোলনরত শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষকদের দাবি-দাওয়ার আদায়ের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, সহসভাপতি নিমাই চন্দ্র পাল, সাধারন সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মুরাদ হোসেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের হোসেন, লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন, নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ।

বক্তারা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ১দফা দাবি বাস্তাবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews