খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি, নড়াইলঃ
প্রতারকচক্রের ফাঁদে পড়ে বিভিন্ন সময় চুরি ও ছিনতাইয়ের শিকার হয় ইজিবাইক চালকগণ। প্রতারকচক্র নির্জন জায়গায় চালকদের অজ্ঞান করে বা ভয় দেখিয়ে অভিনব কায়দায় ইজিবাইক চুরি ও ছিনতাই করে নিয়ে যায়। ফলে অসহায় ও দরিদ্র চালকগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

ইজিবাইক বা অটো চুরি রোধে চালকদের সচেতনতা বৃদ্ধিকল্পে কাজ করছে জেলা পুলিশ। এ লক্ষ্যে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে আজ ১২ মার্চ(রবিবার)
বিকালে নড়াইল পৌর এলাকার চৌরাস্তা, পুরাতন বাস টার্মিনাল, মুচিরপোল, রুপগঞ্জ বাজার, হাতির বাগান, মালিবাগ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে পুলিশ।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।

Leave a Reply