1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ২

  • রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ ইরফান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

রোববার দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইরফান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মো. শাহীন বলে জানায় পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন গুলির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ার হোসাইন বলেন, রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুটি মোটরসাইকেলে করে ইরফান, শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন।

এ সময় জঙ্গলে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাঁদেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইরফানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি আরও বলেন, ‘কী কারণে, কারা এই ঘটনা ঘটিয়েছেন তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews