খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল।
মোঃ হোসেন আলী মোল্লা(৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হোসেন আলী নড়াইল সদর থানাধীন চাঁচড়া গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
আজ ০৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশের একটি টিম নড়াইল সদর থানাধীন চাঁচড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply