1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল:

”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন
জেন্ডার বৈষম্য করবে নিরসন”

আজ ০৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে নড়াইল জেলা পুলিশের আয়োজনে সকাল ১০.৩০ ঘটিকায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি শেষে সদর থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

পুলিশ সুপার মহোদয় বলেন, নারী দিবস হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার দিন। এ দিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও সম্ভাবনাময় হয়ে ওঠে।

তিনি আরো বলেন, নারীদের প্রতি সব ধরনের বৈষম্য রোধে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে নড়াইল জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

এ সময় তিনি নারীদের মেধা-মনন, চিন্তা-চেতনা ও শিক্ষা-দীক্ষাকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ জাতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ গণ্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews