1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার নিহত

  • মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার নিহত

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ডা. ওয়াক্কাস নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত রাত ১টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত নূর হাবি ওরফে ডা. ওয়াক্কাস(৪২)নুর আবদুল এর ছেলে।

নিহত ওয়াক্কাস আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় কমান্ডার ছিলেন। তিনি ক্যাম্পের সন্ত্রাসীদের তালিকায় শীর্ষ ছিলেন বলেও জানিয়েছে এপিবিএন পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর জানান, দুষ্কৃতিকারীরা শীর্ষ সন্ত্রাসী ড. ওয়াক্কাসকে গুলি করে হত্যা করেছে। সে সক্রিয় আরসার কমান্ডার নেতা ছিল। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

নিহতের লাশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতে অন্তত ৩০ জনের মুখোশধারী দুর্বৃত্তের দল বালুখালী ৯ নম্বার ক্যাম্পে গিয়ে ড. ওয়াক্কাসকে ঘিরে ফেলে। পালানোর চেষ্টাকালে তাকে গুলি করে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. ইয়াছিন জানান, ডা. ওয়াক্কাস ক্যাম্পে আরসা কমান্ডার হিসেবে পরিচিত ছিল। তাই ক্যাম্পের লোকজন তাকে ভয় পেত। সম্প্রতি আরসার সঙ্গে তার দূরত্ব বাড়ে। এতে সে তাদের গ্রুপ থেকে বেরিয়ে আসে। এ কারণে আরসা সদস্যরা তাকে হত্যা করতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews