1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় র‍্যাবের অভিযানে ২০ রোহিঙ্গা গ্রেপ্তার

  • সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

উখিয়ায় র‍্যাবের অভিযানে ২০ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ২০ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। রবিবার মরিচ্যা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন,বশির আহম্মদ (৬০) সাব্বির হোসেন (৪৪)আবুল মনসুর (৩৮)নজু মিয়া (৭০)মোঃ আয়াছ (৩৪)নূর মোহাম্মদ (৬২)সলিম উল্লাহ (৪৫)আবু তাহের (৫০)সোনা আলী (৬৫) মোঃ সায়দ (৫৯)আলী হোসেন (৬০)রশিদ আহম্মদ (৬৪) সাইদুর রহমান (৪০) সৈয়দ হোসেন (৫০) আমীর হোসেন (৬০) রশিদ উল্লাহ (৩৫)আমান উল্লাহ (৩৫)আব্দুর রহমান (৬০) আব্দুল হামিদ (৬৩)মোঃ সেলিম (৪২)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, উখিয়া থানাধীন কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে অবৈধভাবে বাহির হয়ে কক্সবাজার জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলায়নের উদ্দেশ্যে একদল রোহিঙ্গা উখিয়া থানাধীন মরিচ্যা বাজার গরুর হাটে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে গাড়িতে উঠার জন্য অপেক্ষমান আছে। বিশ্বস্থ সূত্রে উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর আভিযানিক দল উক্ত স্থানে পৌছে এক অভিযান পরিচালনা করে।

উল্লেখিতস্থানে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে ২০ জনকে আভিযানিক দল গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা স্বীকার করে যে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে কোন পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার কুতুপালং, থাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল। অদ্য বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের লক্ষে গমনের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান কালে র‌্যাব-১৫, কক্সাবাজার এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

মোঃ আবু সালাম চৌধুরী আরও বলেন, রোহিঙ্গারা পরষ্পর যোগসাজসে কুতুপালং, থাইংখালী ও অন্যান্য ক্যাম্প হতে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ এর অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে বের হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে অবস্থান ও অপরাধ মূলক কর্মকান্ড করার লক্ষে বর্ণিতস্থানে একত্রিত হয় বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য উখিয়া থানায় লিখিত এজাহারসহ সোপর্দ করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান,গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews