খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইলঃ
নড়াইলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা মার্চ সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নড়াইল জেলা শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সভাপতি ও চেয়ারম্যান, জেলা পরিষদ নড়াইল এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা।

অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর, পৌর আওয়ামীলীগ সভাপতি মলয় কুমার কুন্ডু,সম্পাদক পৌর আওয়ামীলীগ রেজাউল বিশ্বাস,
আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম,এ্যাডঃ রমা রানী রায়, সেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা সভাপতি মো তরিকুল ইসলাম উজ্জল, সম্পাদক এসএম পলাশ,সন্চিতা হক রিক্তা, ছাত্রলীগ সভাপতি নাঈম ভুঁইয়া, সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ।

Leave a Reply