খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গত বৃহস্পতিবার দিনব্যাপি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ আজগর আলী।
এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) প্রদীপ্ত রায় দীপন, নড়াইল-২ আসনের এমপির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন,
উপজোলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ আ.লীগের সহযোগি সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবীন বরণ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন একক শিল্পী নকুল কুমার বিশ্বাস ও চিত্র নায়ক সাইমন সাদিক।
লোহাগড়া মধুমতি ইলেকট্রনিক্স প্রোপ্রাইটর ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম শেখ আর্থিক ভাবে এ অনুষ্ঠানে সহায়তা করেন।

Leave a Reply