1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় আরসারের ৬ সদস্য গ্রেফতার

  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

উখিয়ায় আরসারের ৬ সদস্য গ্রেফতার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন যৌথ অভিযান চালিয়ে আরসা’র সক্রিয় ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৮ ব্লক ই এর সাব ব্লক এম-১৮ তে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ক্যাম্প-১৮ এর ব্লক কে-১২ এর বাসিন্দা আমির হাকিমের পুত্র মোহাম্মদ আরব (২৪), ব্লক কে-৬ বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু (৩১), ব্লক এফ-২৩ এর বাসিন্দা মো: ছালেহ পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৩), ব্লক এম-২৩ এর বাসিন্দা আবদুল গাফফারের ছেলে হারুন (২৮), ব্লক এম-১৯ এর বাসিন্দা মৃত আবু ছিদ্দিকের পুত্র হাফিজুল আমিন (২৫), ব্লক এম-১১ এর বাসিন্দা জাহিদ হোসেনের পুত্র মোঃ মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২)।

শুক্রবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন
র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উখিয়ার পালংখালী ইউপিস্থ ময়নারঘোনা পুুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৮ এর মূল ব্লক-ই এর এম-১৮ সাব ব্লকস্থ এফডিএমএন সদস্য আবুল ফয়েজ এর দোকানের সামনে পাকা সিঁড়ির উপর অস্ত্র-গুলিসহ কতিপয় দুষ্কৃতিকারী আরসার সক্রিয় সদস্যরা অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আরসা’র সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আবু সালাম চৌধুরী বলেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পরস্পর যোগসাজসে অবৈধ দেশীয় অস্ত্র-গুলি দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সুবিধাদি আদায়ের লক্ষ্যে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল পূর্বক তাদের হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews