1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের গুলাগুলিতে ২ শিশু গুলিবিদ্ধ

  • বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের গুলাগুলিতে ২ শিশু গুলিবিদ্ধ

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২ শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়ার ইরানি পাহাড়স্থ ৮ নম্বর ক্যাম্পে এ গুলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ২ রোহিঙ্গা শিশুরা হলেন,৮ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ওবায়দুল হকের ১১ বছর বয়সি মেয়ে উম্মে হাফসা ও একই ক্যাম্পের আবদুল খালেকের ৮ বছর বয়সি ছেলে আবুল ফয়েজ।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, গুলিবিদ্ধ ২ শিশুকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়।

এতে শিশু দুটি গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে উম্মে হাফসার কোমরের ওপরে পেছন পাশে ও আবুল ফয়েজের ডান পায়ে গুলি লেগেছে।

তিনি বলেন, রোহিঙ্গারা সাধারণত সংঘর্ষকারীদের ‘আরসা’ ‘আরএসও’ বললেও ২টি সন্ত্রাসী গ্রুপ। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews