1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দুই দালালকে সাজা

  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দুই দালালকে সাজা

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় আটক ২ দালালকে ১০ দিন করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ২০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গোল চত্বর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলো-কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার ১১ নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দু সবুর (৩২) ও পেকুয়া উপজেলার শীল খালী ইউনিয়নের সব্বির আহমদের পুত্র মনির উদ্দিন (৬০)।

কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাড়তে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।

এ সময় ২ জনকে আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা আটক ২ জন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালির মাধ্যমে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড দেন। নিয়মিত এই অফিসে অভিযান চলবে বলেও জানান তিনি।

দুদক কর্মকর্তা রিয়াজ আরো জানান, পাসপোর্ট অফিসের তিনজন কর্মকর্তার বিষয়ে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়ায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসা করা হয় এবং অপরজন পালিয়ে যায়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা জানান, সরকারি কাজে বাঁধা প্রদান ও গ্রাহককে হয়রানীর অভিযোগে আটক ২ দালালকে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews