1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাড়ে ৬০০ কোরআনের পাখির কণ্ঠে মধু বাতাস ফরিদপুরে

  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

সাড়ে ৬০০ কোরআনের পাখির কণ্ঠে মধু বাতাস ফরিদপুরে

কোমলমতি কোরআনে হাফেজদের কণ্ঠে ফরিদপুরে চলছে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’র প্রতিযোগিতা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে শনিবার সকাল ৯টা থেকে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। বিকেলে দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম চলছে।

রাতে ফরিদপুর শিশু একাডেমির হলরুমে তৃতীয় রাউন্ডের পর্ব শেষ হবে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কুরআনের নূর প্রতিযোগিতা অনুষ্ঠান পরিদর্শন করেন।
সকাল ৭টা থেকে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন মাদরাসার প্রতিযোগী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। এর মধ্যে ৬৬২ জন কোরআনের পাখি রেজিস্ট্রেশন করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৩০ জনকে বাছাই করা হয়। তাদের মধ্যে ১০ জন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে ওঠে। ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার মূল পর্বে ফরিদপুর (পদ্মা) বিভাগ থেকে নির্বাচিত সেরা তিন প্রতিযোগী অংশ নেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডেপুটি এডিটর হায়দার আলী, নিউজটোয়েন্টিফোরের ডেপুটি চিফ নিউজ এডিটর আশিকুর রহমান শ্রাবণ প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মো. জামাল হোসেন মিয়া বলেন, ‘পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্মীয় শিক্ষা আমাদের নীতি-নৈতিকতা ও মানবিক হতে শেখায়। বসুন্ধরা গ্রুপ মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআনের বিধি-বিধান ও অনুশাসন মেনে জীবন গড়তে সহায়তা করতে চায়। সে জন্যই কোরআনের পাখিদের নিয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে।’

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপসম্পাদক হায়দার আলী বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ব অর্জনে মাদরাসা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা শিক্ষার্থীদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আশা করছি, প্রতিবছরই এ রকম কোরআনের পাখিদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান বসুন্ধরা গ্রুপ করবে।’

ফরিদপুর বায়তুল নুর ক্যাডেট মাদরাসার শিক্ষক মহিবুল্লাহ বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের মানসিকতা উন্নত করতে সহায়ক হবে। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।

ফরিদপুরের বোয়ালমারী ছোলনা সালামিয়া এতিমখানা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেছে, ‘আল্লাহর অশেষ রহমতে কোরআনের হাফেজ হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। আগামীতেও যেন বসুন্ধরা গ্রুপ এ রকম হাফেজদের নিয়ে কোরআনের প্রতিযোগিতার আয়োজন করে।’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেওয়া হবে ১০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার সাত লাখ, তৃতীয় পুরস্কার পাঁচ লাখ, চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে। এ ছাড়া প্রত্যেককে সম্মাননাও দেওয়া হবে। সেরা দশের বাকি পাঁচজনও পাবে আর্থিক পুরস্কার ও সম্মাননা। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহর ও ঢাকার দুই অঞ্চলে অনুষ্ঠিত হবে এ অডিশন। এই প্রতিযোগিতা আসন্ন রমজানে প্রতিদিন নিউজটোয়েন্টিফোর টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।

এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজটোয়েন্টিফোরডটকম ও ক্যাপিটাল এফএম রেডিও।

সূত্র: কালের কণ্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews