1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

চকরিয়ায় মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার ।

কক্সবাজারের চকরিয়ায় মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণিতে পড়ুয়া মাইমুন আক্তার লাকী (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড আব্দুল মতলব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইমুন আক্তার লাকী ওই গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে ও সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ওই দিন সকালে মাইমুন আক্তারের সাথে তার মা রেনুয়ারা বেগমের পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পর একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে নিজ শয়ন কক্ষে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মায়মুন।

এ দিকে দুপুরে তার মা ভাত খাওয়ার জন্য মেয়েকে ডেকেও কোন সাড়া শব্দ না পেয়ে রুমে ঢুকে দেখেন ফ্যানের সাথে মেয়ে মাইমুন আক্তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে লটকে দেখতে পান।

এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ফাঁস থেকে নামিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীদের সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী । সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews