1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮

  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজার শহরের সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,কক্সবাজার শহরের কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার রবিউল আলম, সমিতিপাড়া এলাকার রমজান আলী, বাদশাঘোনা এলাকার মো. ওসমান,

নতুন বাহারছড়া এলাকার মঞ্জুর আলম, বৈদ্যঘোনা এলাকার মো. তাহের, শহরের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার নবী হোসেন, টেকনাফের জালিয়াপাড়া এলাকার মো. জোবায়ের ও মহেশখালীর ধলঘাটা এলাকার সাদ্দাম হোসেন।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার সবাই ডাকাত দলের সদস্য এবং তাহের ও মঞ্জু দুটি ডাকাত দলের প্রধান। এ সময় একটি রামদা, তিনটি কিরিচ, একটি ছুরি ও দুটি দেশি টিপ ছুরি উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, সৈকতের ঝাউবনের ভেতর কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আট জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা পর্যটকদের ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews