1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় বিপুল পরিমাণ জাল নোটসহ ২ মহিলা গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

উখিয়ায় বিপুল পরিমাণ জাল নোটসহ ২ মহিলা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ১,লক্ষ ৩০ হাজার টাকার জাল নোটসহ দুইজন মহিলাকে গ্রেপ্তার করেছে।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের উত্তর পাশে জনৈক নজরুল ইসলাম এর ভাড়া বাসা সংলগ্ন পাকা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত মহিলারা হলেন,পালংখালী ৩ নং ওয়ার্ডের
মোজাহার মিয়ার ২ মেয়ে,আবুল বশরের স্ত্রী
রাশেদা বেগম (৩৫) ও মোঃ জুবায়ের স্ত্রী জোলেখা বেগম (২২)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের উত্তর পাশে জনৈক নজরুল ইসলাম এর ভাড়া বাসা সংলগ্ন পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী দুইজন মহিলাকে আটক করা হয়েছে।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে তাদের নিকট হতে ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্য মানের ১০০০ ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই সহোদর বোন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত জাল টাকার নোটের উৎস বের করাসহ এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews